মোঃ বকুল হোসেন
১ জুলাই ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা ও ভাঙচুর

 

ঈশ্বরদীর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিদ্যালয় পরিচালনা পরিষদ। আজ বুধবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়।

 

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফজলুর রহমান। তিনি জানান, গত ৩০ জুন সরকারি নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রধান শিক্ষক জহুরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

 

 

​লিখিত বক্তব্যে ফজলুর রহমান অভিযোগ করেন, অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী আবুল কাশেম ওরফে ‘হালট কাশেম’-এর নেতৃত্বে মইনুল ইসলাম সরদার, আলম ওরফে ‘দালাল আলম’ ও মনিকারসহ ১৫-২০ জনের একটি দল অনুষ্ঠানস্থলে হামলা চালায়। সন্ত্রাসীরা হাবিবুর রহমান হাবিবকে অতিথি না করায় ক্ষিপ্ত হয়ে মঞ্চ, চেয়ার-টেবিল ও ব্যানার ভাঙচুর করে এবং শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার নষ্ট করে ফেলে। এমনকি হামলাকারীরা স্কুলের অফিস কক্ষে ঢুকে বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

​ফজলুর রহমান আরও বলেন, “আমি দীর্ঘ ১৭ বছর দলের বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং আন্দোলনের জন্য একাধিকবার কারাভোগ করেছি। বর্তমানে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় নিজ দলের একাংশের নেতাকর্মীদের দ্বারা এমন হামলা কল্পনা করা যায় না।”

​সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদারসহ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা।

See also  দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

 

 

​বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এই অঞ্চলের বিএনপির একজন বর্ষীয়ান নেতা। তাকে বাদ দিয়ে রাজনীতি করার হীন প্রচেষ্টা ঈশ্বরদীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১০

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১১

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৩

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৪

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৫

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৮

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৯

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

২০

Design & Developed by: BD IT HOST