রংপুরের গঙ্গাচড়ায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়া হলো না বাবা ও ছেলের। পথেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের প্রাণ গেল। এ ঘটনায় আহত হয়েছে ৭ বছরের শিশু। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় মমো জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গাচড়া বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে শিশুসহ ২ জন বড়াইবাড়ির দিকে যাচ্ছিল; আর একটি ট্রাক বড়াইবাড়ির দিক হতে গঙ্গাচড়ার দিকে যাচ্ছিল। মমো জুট মিলের সামনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত হন আরোহী শিশু ও এক বৃদ্ধ। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় বৃদ্ধ মারা যান। শিশুটি মুমূর্ষু অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। দুর্ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেল চালক প্রশান্ত চন্দ্র সরকার (৩৫)...
Developed by BDITHOST