স্টাফ রিপোর্টার
১৫ মার্চ ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত : মীর স্নিগ্ধ

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ বলেছেন, এখনই এনসিপির জোট থেকে বের হয়ে আসা উচিত। শনিবার (১৪ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মত প্রকাশ করেন।

 

পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, শামান্তা সারমিনের মতো তিনিও মনে করেন, এনসিপির এখনই জোট ত্যাগ করা দরকার। তার মতে, এনসিপি যদি নিজেকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তবে প্রথমে নিজেদেরই সেই বিশ্বাস ও আত্মবিশ্বাস রাখতে হবে।

 

নিজেদের আদর্শ, অবস্থান এবং রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা জরুরি। এতে হয়তো সাময়িক কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম প্রচলিত পুরনো ধারার রাজনীতিতে অনেকটাই বিরক্ত ও হতাশ। তারা এনসিপিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়। এখনই যদি দলটি জোট থেকে বের হয়ে না আসে, তাহলে ধীরে ধীরে মানুষের মনে এই ধারণা তৈরি হতে পারে যে এনসিপির নিজস্ব কোনো স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা স্থায়ী হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

 

মীর স্নিগ্ধ আরও উল্লেখ করেন, এনসিপি যদি এখন স্বাধীনভাবে রাজনৈতিক অবস্থান নিতে পারে, তাহলে নতুন ও সম্ভাবনাময় নেতৃত্ব সামনে আসার সুযোগ তৈরি হবে। তার বিশ্বাস, অনেক প্রভাবশালী ও সম্ভাবনাময় নেতা রয়েছেন, যারা অপেক্ষা করছেন এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানের জন্য। তাই তার মতে, সঠিক সময় এখনই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST