
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ বলেছেন, এখনই এনসিপির জোট থেকে বের হয়ে আসা উচিত। শনিবার (১৪ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মত প্রকাশ করেন। পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, শামান্তা সারমিনের মতো তিনিও মনে করেন, এনসিপির এখনই জোট ত্যাগ করা দরকার। তার মতে, এনসিপি যদি নিজেকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তবে প্রথমে নিজেদেরই সেই বিশ্বাস ও আত্মবিশ্বাস রাখতে হবে। নিজেদের আদর্শ, অবস্থান এবং রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা জরুরি। এতে হয়তো সাময়িক কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম প্রচলিত পুরনো ধারার রাজনীতিতে অনেকটাই বিরক্ত ও হতাশ। তারা এনসিপিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে...
Developed by BDITHOST