শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলজিইডির আদেশ: কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছানোয়ার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মো. ছানোয়ার হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

 

গত ১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের ১৬ আগস্টের প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-৯-এ পদোন্নতিপ্রাপ্ত সহকারী প্রকৌশলী/উপজেলা সহকারী প্রকৌশলীদের কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মো. ছানোয়ার হোসেনকে কালিহাতী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে বদলি/পদায়ন করা হয়।

 

একই আদেশে তাকে আর্থিক ক্ষমতাসহ উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বও প্রদান করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, ষষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা প্রকৌশলী পদে কাউকে পদায়ন না করা পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

 

এলজিইডির স্মারক নং-৪৬.০২.০০০০.০০১.০০০.১২.০০০২.২৬-৮৯৫৮ অনুযায়ী জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

 

এর আগে মো. ছানোয়ার হোসেন কালিহাতী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপজেলা সহকারী প্রকৌশলী (চ.দা.) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশের ফলে তিনি সহকারী প্রকৌশলীর পাশাপাশি উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

Facebook Comments Box
See also  ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১০

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১২

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৩

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৪

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৬

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

১৭

৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা

১৮

রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪২ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট 

১৯

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২০

Design & Developed by: BD IT HOST