কাদের গণি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা ঢাকা, ২৮ আগস্ট ২০২৬: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব ও প্রিয় নেতা কাদের গণি চৌধুরীকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। এক অভিনন্দন বার্তায় মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, কাদের গণি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিক সমাজের একজন পরীক্ষিত, সাহসী ও দায়িত্বশীল নেতা হিসেবে তিনি ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তিনি বলেন, কাদের গণি চৌধুরীর মতো অভিজ্ঞ, দক্ষ ও সাংবাদিকবান্ধব একজন নেতাকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...
Developed by BDITHOST