স্টাফ রিপোর্টার
২৮ অগাস্ট ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

কাদের গণি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

 

ঢাকা, ২৮ আগস্ট ২০২৬: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব ও প্রিয় নেতা কাদের গণি চৌধুরীকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

এক অভিনন্দন বার্তায় মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, কাদের গণি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিক সমাজের একজন পরীক্ষিত, সাহসী ও দায়িত্বশীল নেতা হিসেবে তিনি ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

তিনি বলেন, কাদের গণি চৌধুরীর মতো অভিজ্ঞ, দক্ষ ও সাংবাদিকবান্ধব একজন নেতাকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাঁর নেতৃত্বে দেশের জাতীয় সংবাদ সংস্থা আরও গতিশীল, পেশাদার, দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মো. মঞ্জুর হোসেন ঈসা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের বিভিন্ন স্তরে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং জনগণের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার ক্ষেত্রে বাসসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদের গণি চৌধুরী তাঁর দীর্ঘ সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাসসকে আরও শক্তিশালী ও আধুনিক সংবাদ প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “কাদের গণি চৌধুরী শুধু একজন সাংবাদিক নেতা নন, তিনি সাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে দীর্ঘদিন ধরে সোচ্চার একজন সহযোদ্ধা। তাঁর এই নতুন দায়িত্ব সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।”

 

See also  ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বের জন্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করে তিনি বলেন, মহান আল্লাহ যেন গণি ভাইয়ের সামনের দিনগুলোকে আরও সাফল্যমণ্ডিত করেন এবং তাঁকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শক্তি ও সামর্থ্য দান করেন।

সবশেষে তিনি কাদের গণি চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং তাঁর নতুন দায়িত্ব সাংবাদিক সমাজ ও দেশের গণমাধ্যমের জন্য কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী কেলেঙ্কারি সহ নানান অপরাধে অভিযুক্ত ওসি ফয়েজ উদ্দিন মৃধা অবশেষে পুলিশ লাইনে বদলি ও জনমনে স্বস্তি

শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে টপ টেনের জমকালো উদ্বোধন, থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়

কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশজুড়ে বিদ্যুৎ ভারসাম্য ফেরাতে রাজধানী ঢাকায় লোডশেডিং সমন্বয়ের সিদ্ধান্ত

সকাল থেকে ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

টিন-এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছরের সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, শুনানি আজ

১০

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

১১

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

১২

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

১৩

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

১৪

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

১৫

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১৬

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

১৭

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

১৮

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

১৯

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

২০

Design & Developed by: BD IT HOST