স্টাফ রিপোর্টার
১২ এপ্রিল ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বাগেরহাটের ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে মানুষ এবং সকল প্রাণের বসবাসের অভয়ারণ্য হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর।সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

 

এদিকে প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান।

Facebook Comments Box
See also  ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

আজ পহেলা বৈশাখ

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১০

ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি

১১

জামালপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমানের আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

১২

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

১৩

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

১৪

ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

১৫

আজকের স্বর্ণের দাম: ১২ এপ্রিল ২০২৬

১৬

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

১৭

আজকের মুদ্রার রেট: ১১ এপ্রিল

১৮

জাতীয় সংসদে আজ ২০ বিল পাশ

১৯

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

২০

Design & Developed by: BD IT HOST