স্টাফ রিপোর্টার
৬ জুন ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব এখন দুই বাংলার মানুষের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন এবং সমাজমাধ্যমে উভয় দেশের কিছু অংশের মানুষের তিক্ত মন্তব্যের মধ্যেও এই উদ্যোগকে অনেকেই সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার এক ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

 

পশ্চিমবঙ্গ বিধানসভা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিধানসভায় অনুষ্ঠিত অধিবেশনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবে তার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিষয়গুলো স্মরণ করা হয়। পরে সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।

 

সম্প্রতি ওই শোক প্রস্তাবের আনুষ্ঠানিক অনুলিপি ঢাকায় পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের প্রধান সচিব সুমেন্দ্রনাথ দাস স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কাছে অনুলিপিটি হস্তান্তর করা হয়।

 

জানানো হয়, বার্তাটি যেন মরহুম নেত্রীর পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়।

Facebook Comments Box
See also  কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST