বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব এখন দুই বাংলার মানুষের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন এবং সমাজমাধ্যমে উভয় দেশের কিছু অংশের মানুষের তিক্ত মন্তব্যের মধ্যেও এই উদ্যোগকে অনেকেই সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার এক ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিধানসভায় অনুষ্ঠিত অধিবেশনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবে তার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিষয়গুলো স্মরণ করা হয়। পরে সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন। সম্প্রতি ওই শোক প্রস্তাবের আনুষ্ঠানিক অনুলিপি ঢাকায় পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের প্রধান সচিব সুমেন্দ্রনাথ...
Developed by BDITHOST