গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার ছাপ দেখা যাচ্ছে। সোমবার (২৭ অক্টোবর) জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেএর আগে রোববার ৪৯ জন নেতা পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটিতে ইমেইলের মাধ্যমে পাঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত ৬৩ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৪৯ জন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, কমিটি গঠনের প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের প্রক্রিয়া গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থিপদত্যাগকারীরা আরও বলেছেন, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। কিন্তু যে...
Developed by BDITHOST