bela
২৭ অক্টোবর ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে সভাপতিসহ ৫৯ জনের পদত্যাগ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার ছাপ দেখা যাচ্ছে।

সোমবার (২৭ অক্টোবর) জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেএর আগে রোববার ৪৯ জন নেতা পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটিতে ইমেইলের মাধ্যমে পাঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত ৬৩ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৪৯ জন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, কমিটি গঠনের প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের প্রক্রিয়া গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থিপদত্যাগকারীরা আরও বলেছেন, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ ও নীতি অনুসরণ করে চলব।

সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, ৬৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়ায় নেতাকর্মীরা অবমূল্যায়িত হয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মনঃক্ষুণ্ণ হয়ে আমরা ৪৯ সদস্য পদত্যাগ করেছি। এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির ছাপ দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি ৬৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে।।ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১১

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১২

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৩

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৬

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৭

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৮

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৯

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

২০

Design & Developed by: BD IT HOST