কামরুল ইসলাম
৯ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোট নিয়ে ইসির নতুন নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

 

ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে। উক্ত ব্যানারে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত লিখিত প্রস্তাবসমূহ সুষ্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। উল্লেখ্য, গণভোট সম্বলিত ব্যানারের নমুনা নির্বাচন কমিশন কর্তৃক প্রণয়ন করা হয়েছে, যা জনসংযোগ অধিশাখা হতে সরবরাহ করা হবে। নমুনা অনুযায়ী ব্যানার (পরিবেশবান্ধব) সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার স্থানীয়ভাবে মুদ্রণ করে ভোটকেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারদের নিকট সরবরাহ করবেন। প্রিজাইডিং অফিসার প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে কমপক্ষে একটি ব্যানার প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ সকল ব্যানার মুদ্রণের জন্য সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারগণকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান করা হবে।’

 

প্রিজাইডিং অফিসার কর্তৃক ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী প্রেরণ: গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৬ এর দফা ১৫ এর বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র হতে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে জাতীয় সংসদ ও গণভোটের ভোটগণনার বিবরণীর এক কপি প্রেরণ করবেন। এজন্য প্রতি ভোটকেন্দ্রে ২টি করে বিশেষ খাম সরবরাহ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রয়োজনীয় সংখ্যক মুদ্রিত খাম রিটার্নিং অফিসারগণের নিকট প্রেরণ করা হবে।

 

বিশেষ খাম নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর জন্য পোস্ট অফিসসমূহ যাতে ২৪ ঘন্টা খোলা রাখা হয়, সেজন্য ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST