ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে। উক্ত ব্যানারে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত লিখিত প্রস্তাবসমূহ সুষ্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। উল্লেখ্য, গণভোট সম্বলিত ব্যানারের নমুনা নির্বাচন কমিশন কর্তৃক প্রণয়ন করা হয়েছে, যা জনসংযোগ অধিশাখা হতে সরবরাহ করা হবে। নমুনা অনুযায়ী ব্যানার (পরিবেশবান্ধব)...
Developed by BDITHOST