ভারতের মাদ্রাজ হাইকোর্টের দেওয়া গরু জবাই নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর বিজয় থালাপতি সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের এই নির্দেশ বর্তমান আইনি কাঠামোর পরিপন্থী এবং নির্ধারিত আইনের পরিধিকে অতিক্রম করেছে। মূলত, তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন ১৯৫৮-এর ৪ নম্বর ধারা অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে রাজ্যে পশু জবাইয়ের অনুমতি রয়েছে। এই আইনানুযায়ী, কোনো গরুর বয়স ১০ বছরের বেশি হলে এবং সেটি যদি প্রজনন বা কাজের অনুপযোগী বলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়িত হয়, তবেই তা জবাই করা সম্ভব। কিন্তু হাইকোর্টের সাম্প্রতিক রায় এই আইনি সুযোগকে উপেক্ষা করে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে। এই আইনি বিরোধের সূত্রপাত ঘটে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের...
Developed by BDITHOST