যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই। বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা নেই। কিছুই সেটা বিপন্ন করবে না”। বিজ্ঞাপন তিনি আরও বলেন, “হামাস একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, তাই ইসরায়েল পাল্টা আঘাত করেছে। এটাই তাদের করা উচিত ছিল। এমন হলে তাদের জবাব দিতেই হবে।” তবে ইসরায়েল হামাসকে দায়ী করলেও কোনো প্রমাণ সামনে আনেনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে গাজাজুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে নারী...
Developed by BDITHOST