bela
২৯ অক্টোবর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ৩০ ফিলিস্তিনি নিহত, তবু ট্রাম্প বললেন— ‘যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই’

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই।

বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা নেই। কিছুই সেটা বিপন্ন করবে না”।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “হামাস একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, তাই ইসরায়েল পাল্টা আঘাত করেছে। এটাই তাদের করা উচিত ছিল। এমন হলে তাদের জবাব দিতেই হবে।”

তবে ইসরায়েল হামাসকে দায়ী করলেও কোনো প্রমাণ সামনে আনেনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে গাজাজুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলাগুলো যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন।

ইসরায়েল দাবি করেছে, তাদের টার্গেট ছিল “প্রতিরোধ যোদ্ধারা”।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অধীনে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এর পাশাপাশি গাজা পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোর গ্যাং: সেলুনে যুবককে কুপিয়ে হত্যা

আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

সভারচর মডেল উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

টঙ্গীর মাঠে ইজতেমায় সমান সুযোগসহ ৭ দফা দাবি সাদপন্থিদের

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দেন আসিফ মাহমুদ

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

১০

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

১১

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

১২

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

১৩

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

১৪

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

১৫

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

১৬

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

১৭

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১৮

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১৯

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

২০

Design & Developed by: BD IT HOST