স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্লোবাল স্টার আজীবন সম্মাননা পাচ্ছেন খাইরুল আলম সবুজ ও কাঙালিনী সুফিয়া

দেশ বরেণ্য গুনি অভিনেতা খাইরুল আলম সবুজ ও বাংলা লোক সংগীতের বাউল সম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়াকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। আগামী ২৫ জুলাই শনিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ঢাকা রেজেন্সি হোটেল এন্ড রিসোর্টে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫” (সিজন-৩) এ তাদেরকে ওই স্মাননা প্রদান করা হবে। একই সাথে অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ, সাংবাদিকতা, ব্যাবসা-বানিজ্য, উদ্যোক্তা এবং আবৃত্তি সহ ৩০ টি বিভাগে সেরা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি) উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এনটিভির পরিচালক নুর উদ্দিন আহম্মেদ, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলা উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহম্মেদ, পান সুপারির প্রতিষ্ঠাতা ও সিইও নারী উদ্যোক্তা কনা রেজা, প্রখ্যাত চলচ্চিত্র নায়িকা রোজিনা উপস্থিত থাকবেন।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

চলচ্চিত্র পরিচালক দেবাশিষ বিশ্বাস ও অভিনেত্রী ফারজানা ছবির উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীতশিল্পী রবি চৌধুরী, মনির খান, অভিনেতা মোশারফ করিম, তৌসিফ মাহমুদ, তানজিন তিশা, মনিরা মিঠু, সহ জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহনে ও নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের ডিরেক্টর (মিডিয়া এন্ড কমিনিউকেশন) হযরত আলী হিরু জানান ‘জাকজমকপূর্ন এই আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এবারের আয়োজনে অভিনয় ক্যাটাগরিতে গুনি অভিনেতা খাইরুল আলম সবুজ ও কিংবদন্তি বাউল সম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়াকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। একই সাথে ৩০টি ক্যাটাগরিতে জুরিবোর্ড মনোনীত গুরুত্বপূর্ন ভূমিকা রাখা দেশের সেরা ব্যাক্তিদের সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সেলিব্রেটিদের পাশাপাশি দেশসেরা নৃত্য ও সংগীত শিল্পীরা পারফরম্যান্স’ করবেন।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন জানান, আমাদের বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে দেশে এবং দেশের বাহিরে মানুষদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে আমাদের এই সংগঠন। এ লক্ষে ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে।

See also  বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

গ্লোবাল স্টার কমিউনিকেশনের এই আয়োজনে প্রেজেন্ট বাই হিসেবে মোবাইল ফিক্সার লিমিটেড, পাওয়ার্ড বাই মিম শরৎ গ্রুপ ও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১০

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৩

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৪

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৫

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৬

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

১৭

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট, গ্রেফতার ১২

১৮

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৯

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST