স্টাফ রিপোর্টার
১৮ জুন ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাটগাঁইয়া সংবাদ-এর সম্পাদক সমাজ কর্মী নিজাম উদ্দিন পেলেন সরকারি প্রশংসাপত্র

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের কৃতী সন্তান ও চট্টগ্রাম এর জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম চাটগাঁইয়া সংবাদ-এর সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সরকারি প্রশংসাপত্র অর্জন করেছেন।

 

দোহাজারী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে তিনি পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ফুটপাত সংস্কার, মাটি ভরাট, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ, পানি চলাচলের নালা পরিষ্কার, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং ফুটপাত দখলমুক্তকরণসহ নানা সামাজিক ও উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছেন।

 

প্রশংসাপত্রে আরও বলা হয়, মুহাম্মদ নিজাম উদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

 

এ উপলক্ষে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, সাংবাদিকতার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

 

প্রসঙ্গত, চাটগাঁইয়া সংবাদ-এর সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

Facebook Comments Box
See also  বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST