চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের কৃতী সন্তান ও চট্টগ্রাম এর জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম চাটগাঁইয়া সংবাদ-এর সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সরকারি প্রশংসাপত্র অর্জন করেছেন। দোহাজারী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে তিনি পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ফুটপাত সংস্কার, মাটি ভরাট, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ, পানি চলাচলের নালা পরিষ্কার, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং ফুটপাত দখলমুক্তকরণসহ নানা সামাজিক ও উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছেন। প্রশংসাপত্রে আরও বলা হয়, মুহাম্মদ নিজাম উদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এ উপলক্ষে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ...
Developed by BDITHOST