এম আরফাত সুমন - চট্টগ্রাম।
৪ মার্চ ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহে এক বাবা তাঁর ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন। গত সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন বাবা মো. আবু জাফর।

 

 

 

পারিবারিক ও হলফনামা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী আবু জাফর তাঁর ছেলে মো. নাহিদ হাসান সবুজের (২৪) সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

 

 

 

হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য আচরণ ও উশৃঙ্খল জীবনযাপনে লিপ্ত। তিনি পরিবারের সঙ্গে বসবাস না করে নিজের সিদ্ধান্তে আলাদা থাকছেন। গত ৫ আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সবুজ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় রয়েছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিবার চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়।

 

 

 

ছেলের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে আবু জাফর বলেন, আমি চাই না আমার সন্তান দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজে যুক্ত থাকুক। বারবার সতর্ক করার পরও সে নিজের পথ পরিবর্তন করেনি। তাই বাধ্য হয়েই আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

 

 

 

 

হলফনামায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এখন থেকে সবুজের কোনো আয়-রোজগার, দায়-দেনা বা ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায়ভার তাঁর বাবা কিংবা পরিবারের অন্য কোনো সদস্য বহন করবেন না।

 

 

 

আইনি প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন ঝিনাইদহ জেলা জজ কোর্টের আইনজীবী মো. সাদাতুর রহমান হাদি। এ বিষয়ে বক্তব্য জানতে নাহিদ হাসান সবুজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST