নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহে এক বাবা তাঁর ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন। গত সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন বাবা মো. আবু জাফর। পারিবারিক ও হলফনামা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী আবু জাফর তাঁর ছেলে মো. নাহিদ হাসান সবুজের (২৪) সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য আচরণ ও উশৃঙ্খল জীবনযাপনে লিপ্ত। তিনি পরিবারের সঙ্গে বসবাস না করে নিজের সিদ্ধান্তে আলাদা থাকছেন। গত ৫ আগস্টের পর ছাত্রলীগ...
Developed by BDITHOST