স্টাফ রিপোর্টার
৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। কেন্দ্রটির সঙ্গে জাতীয় লোড পরিচালনা কেন্দ্রের (এনএলডিসি) সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এ লক্ষ্যে গতকাল বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান জিই ভার্নোভার মধ্যে চুক্তি হয়েছে।

 

এনএলডিসি দেশের বিদ্যুৎ গ্রিডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্র। কোথায় কত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কোন পথে কত বিদ্যুৎ যাচ্ছে এবং গ্রিডের কোথায় কতটা চাহিদা রয়েছে—এসব তথ্য এখান থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়। রূপপুরকে এনএলডিসির সঙ্গে যুক্ত করার ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের তথ্যও তাৎক্ষণিকভাবে এখান থেকে দেখা যাবে।

 

চুক্তি অনুযায়ী, রূপপুরের প্রথম ও দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তথ্য এনএলডিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত করা হবে। দুই ইউনিটের মোট আটটি সঞ্চালন লাইনের তথ্য এই ব্যবস্থার আওতায় আসবে। পাশাপাশি কেন্দ্রের দুটি উপকেন্দ্রের গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে এনএলডিসিতে।

 

গতকাল বুধবার ঢাকায় পরমাণু শক্তি কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপপুরের পক্ষে সই করেন প্রকল্প পরিচালক ড. কবির হোসেন এবং জিই ভার্নোভার পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি দেবেশ ঝা।

 

প্রকল্প পরিচালক ড. কবির হোসেন বলেন, রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিশ্বস্ততার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের তথ্য প্রেরণে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ কারিগরি মাইলফলক। এটি কেন্দ্রটির কমিশনিং প্রক্রিয়া ও ভবিষ্যৎ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় বড় ভূমিকা রাখবে।

 

রূপপুরের উপ-প্রকল্প পরিচালক ড. মো. খালেকউজ্জামান বলেন, এনএলডিসির স্কাডা ব্যবস্থার সঙ্গে সংযোগের ফলে রূপপুর ও জাতীয় গ্রিডের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করা যাবে, যা কেন্দ্র ও গ্রিডের সমন্বয়ে বিদ্যুৎ সরবরাহ সহজ করবে।

 

এদিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিও এগিয়ে চলছে। গত ২৮ এপ্রিল সেখানে জ্বালানি লোডিং শেষ হয়েছে, এখন চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। এরপর ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী, শুরুতে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে, পরে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।

See also  ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

 

রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। গ্যাস সংকট ও জ্বালানি ঘাটতির কারণে দেশে যখন বিদ্যুৎ সরবরাহে চাপ রয়েছে, তখন রূপপুরের বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১০

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১২

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৩

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৪

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৬

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

১৭

৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা

১৮

রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪২ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট 

১৯

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২০

Design & Developed by: BD IT HOST