আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজার মোড়ে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছিল। আটক ব্যক্তিরা ছিলেন—মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মাইক্রোবাসচালক ইজারুল হক, সদর উপজেলার কামদেবপুর গ্রামের জামায়াতকর্মী সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক সেলিম রেজা। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভার কর্মসূচি ছিল। ওই জনসভায় যোগ দিতে আসার পথে হোটেল বাজার মোড়ে একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬) গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় সেনাবাহিনী।তল্লাশিকালে গাড়িটি থেকে চারটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি ম্যকগাইভার প্লাস স্কুড্রাইভার, ক্যামেরা ও চার্জার উদ্ধার করা হয়। এ সময় এই সরঞ্জামগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে...
Developed by BDITHOST