bela
২৬ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের জনসভা: যেভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট সরঞ্জাম হয়ে গেল ’দেশীয় অস্ত্র’

​আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজার মোড়ে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছিল।

​আটক ব্যক্তিরা ছিলেন—মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মাইক্রোবাসচালক ইজারুল হক, সদর উপজেলার কামদেবপুর গ্রামের জামায়াতকর্মী সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক সেলিম রেজা।

 

​সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভার কর্মসূচি ছিল। ওই জনসভায় যোগ দিতে আসার পথে হোটেল বাজার মোড়ে একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬) গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় সেনাবাহিনী।তল্লাশিকালে গাড়িটি থেকে চারটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি ম্যকগাইভার প্লাস স্কুড্রাইভার, ক্যামেরা ও চার্জার উদ্ধার করা হয়। এ সময় এই সরঞ্জামগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে এবং সরঞ্জামসহ গাড়িটি থানায় নিয়ে যায়।

 

​এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা তাজউদ্দীন খান বলেন, “যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সেগুলো সমাবেশের প্যান্ডেল নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিপক্ষরা এগুলোকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

 

​জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। জব্দ হওয়া সরঞ্জামগুলোর মধ্যে ওয়াকিটকি ছাড়া বাকি সব প্যান্ডেল তৈরির কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

 

​তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জামায়াত নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওয়াকিটকি ব্যবহারের বৈধ কাগজপত্র দাখিল করতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
See also  দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

১০

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

১১

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

১২

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

১৩

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

১৪

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

১৫

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১৬

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

১৭

আটঘরিয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৮

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

১৯

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

২০

Design & Developed by: BD IT HOST