কামরুল ইসলাম
১২ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমানের আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমানের জামালপুর আগমনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ এপ্রিল) জামালপুর জেলায় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয় এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন,

“সাংবাদিকতা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার একটি দায়িত্বশীল পেশা। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের শক্তি বৃদ্ধি করা আমাদের অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, “ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে পারে।”

সভায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সবুজ মাহমুদ বলেন, “খান সেলিম রহমান স্যারের আগমন জামালপুরের সাংবাদিকদের জন্য অত্যন্ত গৌরবের। তার দিকনির্দেশনা আমাদের পেশাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় উপস্থিত ছিলেন মোঃ মাজেদুল ইসলাম (জামালপুর জেলা প্রতিনিধি, মাতৃজগত), মোঃ ওয়াজেদ (মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি) এবং মোঃ মিজানুর রহমান মিজান (অ্যাডভোকেট, জামালপুর জজ কোর্ট)সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, দক্ষ নেতৃত্বে দেশের সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST