জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমানের জামালপুর আগমনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ এপ্রিল) জামালপুর জেলায় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয় এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, “সাংবাদিকতা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার একটি দায়িত্বশীল পেশা। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের শক্তি বৃদ্ধি করা আমাদের অন্যতম লক্ষ্য।” তিনি আরও বলেন, “ঐক্যবদ্ধ...
Developed by BDITHOST