স্টাফ রিপোর্টার
২১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জি টুয়েন্টি ফোর নিউজে সংবাদ প্রচারের পর মাদক কারবারী আটক

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও ৫জন মাদকসেবী গ্রেফতার হয়েছে। সোমবার (২০ জুলাই) এদের গ্রেফতার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র পরিদর্শক মো: আব্দুর রহিম এর নেতৃত্বে ঈশ্বরদী থানাধীন চর সাহাপুর গ্রামের মোছা: রেহেনা খাতুনের (৫৫) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে রেহেনা খাতুনের বসতঘর হতে ২শ ৪০গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত রেহেনা খাতুন (৫৫) ঈশ্বরদী থানার চর সাহাপুর গ্রামের মৃত নজরুল ইসলাম এর স্ত্রী। দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের অভিযান টীমের হাতে গ্রেপ্তার হলো। এ ঘটনায় ডিএনসি’র পরিদর্শক মো: আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

এছাড়াও, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো: দিদারুল ইসলাম ও ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার রামানন্দপুর, লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মুনসিদপুর ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে ৫জন মাদকসেবীকে আটক করে ডিএনসি’র পাবনা টিম।

 

এ অভিযানে আটক ব্যক্তিরা হলো: পাবনা সদর থানার রামানন্দপুর গ্রামের নাছিম আলীর ছেলে মো: মহিদুল ইসলাম (৪৫), আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের বাদল আলীর ছেলে মো: ভুট্টু খান (৩৫), ঈশ্বরদী থানার শেরশাহ রোড়ের তোফাজ্জল কাজীর ছেলে মো: বাবু (৬০), একই থানার দাশুরিয়া গ্রামের অনি প্রামাণিকের ছেলে মো: লোকমান (৫৫) ও মুনসীদপুর গ্রামের শামীম প্রামাণিকের ছেলে মো: শিশির আহমেদ (২০)।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক মো: আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদণ্ডের সাজা দেয়ার পর সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

See also  নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

 

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল

মান্নাফ কবীর। তিনি আরও জানান, জুলাই ২০২৬ মাসে অদ্যবধি মোট ৭৩ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে এবং মাদকবিরোধী এসকল অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১০

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৩

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৪

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৫

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৬

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

১৭

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট, গ্রেফতার ১২

১৮

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৯

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST