কামরুল ইসলাম
২১ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জি-২৪ নিউজে সংবাদ প্রকাশ , অভিভাবকদের আন্দোলনের মুখে পরীক্ষা ফি কমালো মনিপুর স্কুল

জি-২৪ নিউজে সংবাদ প্রকাশ এবং অভিভাবকদের ধারাবাহিক আন্দোলন ও মানববন্ধনের মুখে রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা ফি আংশিকভাবে কমানোর ঘোষণা দিয়েছে। তবে ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য পূর্বনির্ধারিত পরীক্ষা ফি অপরিবর্তিত রাখায় অভিভাবকদের অসন্তোষ এখনো কাটেনি।

 

বিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত নতুন নোটিশ অনুযায়ী, বাংলা মাধ্যমের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ফি ৬০০ টাকা, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্য ৬৫০ টাকা এবং ৯ম থেকে ১০ম শ্রেণির জন্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২৫০ টাকা পরীক্ষা ফি বহাল রাখা হয়েছে।

 

এর আগে অতিরিক্ত পরীক্ষা ফি বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবকদের অভিযোগ ছিল, কোনো পূর্বঘোষণা বা মতবিনিময় ছাড়াই পরীক্ষা ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করেছে।

 

প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরীক্ষা ফি বৃদ্ধির যৌক্তিকতা প্রকাশ, বিদ্যালয়ের আর্থিক হিসাব জনসম্মুখে উন্মুক্ত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তে অভিভাবকদের সম্পৃক্ততার দাবি জানান। বিষয়টি নিয়ে জি-২৪ নিউজে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

 

পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নোটিশ জারি করে বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ফি পুনর্নির্ধারণ করে। তবে ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো পরিবর্তন না আসায় অভিভাবকদের একটি অংশ এ সিদ্ধান্তকে অসম্পূর্ণ বলে মনে করছেন।

 

অভিভাবকদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যেকোনো ফি বৃদ্ধি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে। একই সঙ্গে সকল শিক্ষার্থীর জন্য গ্রহণযোগ্য ও যৌক্তিক ফি কাঠামো নির্ধারণেরও দাবি জানানো হয়েছে।

 

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক এই সিদ্ধান্ত অভিভাবকদের আন্দোলনের আংশিক সাফল্য হলেও পরীক্ষা ফি নিয়ে বিতর্ক পুরোপুরি শেষ হয়নি। ইংলিশ ভার্সনের ফি পুনর্বিবেচনার দাবিও এখনো বহাল রয়েছে।

Facebook Comments Box
See also  আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

১০

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ

১১

এসএসপি ঢাকা মহানগর শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি , ব্যয় ২৫৪ কো‌টি টাকা

১৩

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে বাবার মৃত্যু

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

১৬

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

১৭

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা

১৮

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৯

মাজারে মদ-গাজা বন্ধ ঘোষণার একদিন পরই ডিসি সরওয়ারকে বদলি

২০

Design & Developed by: BD IT HOST