জি-২৪ নিউজে সংবাদ প্রকাশ এবং অভিভাবকদের ধারাবাহিক আন্দোলন ও মানববন্ধনের মুখে রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা ফি আংশিকভাবে কমানোর ঘোষণা দিয়েছে। তবে ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য পূর্বনির্ধারিত পরীক্ষা ফি অপরিবর্তিত রাখায় অভিভাবকদের অসন্তোষ এখনো কাটেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত নতুন নোটিশ অনুযায়ী, বাংলা মাধ্যমের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ফি ৬০০ টাকা, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্য ৬৫০ টাকা এবং ৯ম থেকে ১০ম শ্রেণির জন্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২৫০ টাকা পরীক্ষা ফি বহাল রাখা হয়েছে। এর আগে অতিরিক্ত পরীক্ষা ফি বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবকদের অভিযোগ ছিল, কোনো পূর্বঘোষণা বা মতবিনিময় ছাড়াই পরীক্ষা ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি...
Developed by BDITHOST