স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টিসিবির ‘ট্রাকসেল’ শুরু আজ, কোথায় থাকবে কত ট্রাক

ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এই কার্যক্রম চলবে।

 

রোববার (১০ মে) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে। সেখানে জানানো হয়, কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে খোলা বাজারে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

 

আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) টানা ১০ দিন এই কার্যক্রম চলবে দেশের বিভিন্ন এলাকায়। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে বাজারে চাপ কমানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য সহজলভ্য করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

 

কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আগারগাঁও এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।

 

টিসিবির পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ট্রাকে দৈনিক গড়ে ৪০০ জনের কাছে পণ্য বিক্রি করা হবে। এতে মোট প্রায় ২৮.৮০ লাখ ভোক্তা উপকৃত হওয়ার আশা করা হচ্ছে। মোট প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রি করা হবে এই সময়ের মধ্যে। এই ট্রাকসেলে সাধারণ মানুষ সরাসরি পণ্য কিনতে পারবেন।

 

কোথায় কত ট্রাক থাকবে

 

ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক থাকবে। চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। বাকি ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে ট্রাক পরিচালনা করা হবে। এছাড়া অবশিষ্ট ৫৬টি জেলায় থাকবে ১০টি করে ট্রাক।

 

কোন পণ্য কত দামে: ট্রাকসেলের মাধ্যমে তিনটি প্রধান পণ্য বিক্রি করা হবে—ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল।

 

ভোজ্যতেল: ২ লিটার, প্রতি লিটার ১৩০ টাকা

 

চিনি: ১ কেজি, ৮০ টাকা

 

মসুর ডাল: ২ কেজি, প্রতি কেজি ৭০ টাকা

See also  ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

 

সরকারি নির্দেশনা অনুযায়ী টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও চলমান থাকবে। ফলে একই সময়ে কার্ডধারী ও সাধারণ মানুষ—উভয় শ্রেণির জন্যই এই সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST