ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এই কার্যক্রম চলবে। রোববার (১০ মে) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে। সেখানে জানানো হয়, কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে খোলা বাজারে পণ্য বিক্রি করবে সংস্থাটি। আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) টানা ১০ দিন এই কার্যক্রম চলবে দেশের বিভিন্ন এলাকায়। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে বাজারে চাপ কমানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য সহজলভ্য করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আগারগাঁও এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। ...
Developed by BDITHOST