আল মিরাজ নীলফামারী প্রতিনিধি 
৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় হাম রোগে আক্রান্ত হয়ে ১১ দিনের শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ১১ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

 

মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার বাসিন্দা মোঃ আবু বকর সিদ্দিক (স্বাধীন) এর কন্যা।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের কয়েকদিন পর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে তার শরীরে হাম রোগের লক্ষণ দেখা দেয়। অবস্থার অবনতি হলে শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে শিশুটিকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে শিশুটি মারা যায়।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবজাতক শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

 

এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, নবজাতক শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকে। ফলে তারা বিভিন্ন সংক্রামক রোগে দ্রুত আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং এলাকায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুস্থ রাখতে সময়মতো টিকাদান নিশ্চিত করা, অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং নবজাতকের পরিচ্ছন্নতা ও সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST