
নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ১১ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার বাসিন্দা মোঃ আবু বকর সিদ্দিক (স্বাধীন) এর কন্যা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের কয়েকদিন পর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে তার শরীরে হাম রোগের লক্ষণ দেখা দেয়। অবস্থার অবনতি হলে শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে শিশুটিকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে...
Developed by BDITHOST