রাজধানীর দুই সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ভোটার এলাকা অদলবদলের মধ্য দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এই দুই তরুণ নেতা। ইতোপূর্বে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে নির্বাচন করবেন বলে প্রচার-প্রচারণা চালিয়েছিলেন। দল থেকেও তাকে দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছিল। তবে এখন তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে নির্বাচন করবেন বলে এনসিপি সূত্রে জানা গেছে। অন্যদিকে, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে নির্বাচন করবেন। এ লক্ষ্যে সোমবার তারা দুজনই ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ...
Developed by BDITHOST