মোঃ বকুল হোসেন ঈশ্বরদী,পাবনা:
২৪ জুন ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

রাষ্ট্রনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীর চরসাহাপুর আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বৃক্ষরোপণ করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, সাবেক সংসদ সদস্য (পাবনা-৪), সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সাবেক সভাপতি, পাবনা জেলা বিএনপি।

 

​বৃক্ষরোপণ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেন, “দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আমরা প্রতিটি ইউনিয়নে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো বর্তমান প্রজন্মের জন্য অক্সিজেন কারখানা তৈরি করা। বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষের প্রয়োজনীয়তা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ১৪ কোটি। আমরা বাকি ১০ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

 

 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির দুলাল সরদার, সাহাপুর ইউনিয়ন বিএনপি নেতা ও পাবনা জেলা মৎস্য ও প্রাণিসম্পদ সভাপতি আব্দুল রশিদ সরদার।

 

​এছাড়া সাহাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম কিরন, ঈশ্বরদী উপজেলা সিনিয়র নেতা মোঃ ফজলুর রহমান মাষ্টার, মোঃ বাচ্চু আলী, মোঃ সান্টু আলী, মোঃ খোকন, মোঃ স্বপন এবং পাকশী ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য মোঃ জাহিদ হাসান মিঠু, মোঃ সজল, মোঃ অশ্রুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box
See also  ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST