রাষ্ট্রনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীর চরসাহাপুর আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বৃক্ষরোপণ করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, সাবেক সংসদ সদস্য (পাবনা-৪), সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সাবেক সভাপতি, পাবনা জেলা বিএনপি। বৃক্ষরোপণ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেন, “দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আমরা প্রতিটি ইউনিয়নে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো বর্তমান প্রজন্মের জন্য অক্সিজেন কারখানা তৈরি করা। বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষের প্রয়োজনীয়তা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ১৪ কোটি। আমরা বাকি ১০ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।” ...
Developed by BDITHOST