সীমান্ত বিরোধ মেটাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৬ অক্টোবর) স্বাক্ষরিত এ চুক্তিকে ট্রাম্প 'ঐতিহাসিক ও শান্তির নতুন দিগন্ত' বলে আখ্যা দেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে এক সপ্তাহের এশিয়া সফরে রয়েছেন। তার সফরসূচিতে মালয়েশিয়ার সঙ্গে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। মালয়েশিয়ায় আসিয়ান এবং দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে অংশ নেবেন তিনি। মূলত, গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক চাপ ও কূটনৈতিক মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই সময় টানা পাঁচ দিনের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এরপর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি আলোচনা শুরু হয়, যার ফলেই স্বাক্ষরিত হয়...
Developed by BDITHOST