bela
২৬ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড-কম্বোডিয়া ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’র সাক্ষী হলেন ট্রাম্প

সীমান্ত বিরোধ মেটাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৬ অক্টোবর) স্বাক্ষরিত এ চুক্তিকে ট্রাম্প ‘ঐতিহাসিক ও শান্তির নতুন দিগন্ত’ বলে আখ্যা দেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে এক সপ্তাহের এশিয়া সফরে রয়েছেন। তার সফরসূচিতে মালয়েশিয়ার সঙ্গে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। মালয়েশিয়ায় আসিয়ান এবং দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে অংশ নেবেন তিনি।

মূলত, গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক চাপ ও কূটনৈতিক মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই সময় টানা পাঁচ দিনের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এরপর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি আলোচনা শুরু হয়, যার ফলেই স্বাক্ষরিত হয় এই চুক্তি।

শান্তি চুক্তি স্বাক্ষরের আগে থাইল্যান্ড ও কম্বোডিয়া, দুই দেশের প্রধানমন্ত্রীই ধন্যবাদ জানান ট্রাম্পকে। থাই প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দ্রুত অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করব। যদি ঘোষণাপত্রটি পুরোপুরি বাস্তবায়ন করা যায়, তাহলে এটি অঞ্চলে স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে কাজ করবে।’

অপরদিকে, কম্বোডিয়ান প্রধানমন্ত্রীর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার ফলেই এই শান্তি চুক্তি সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফরের মূল আকর্ষণ হবে তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠক, যা অনুষ্ঠিত হবে গেয়ংজু শহরে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের সাইডলাইনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ‎

শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

নাফ নদীতে সশস্ত্র চক্রের সঙ্গে বিজিবির গোলাগুলি

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

১০

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

১১

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

১২

একসঙ্গে স্ত্রী ও তিন সন্তান হারিয়ে নির্বাক শহিদুল

১৩

নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি

১৪

সাফের মসনদে আবারও ‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন

১৫

মায়ের প্রতি অবহেলা: পদ হারালেন সেই যুগ্মসচিব

১৬

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন তারেক রহমান

১৭

ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান

১৮

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্পিকার

১৯

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ

২০

Design & Developed by: BD IT HOST