মারাত্মক দূষণ আর ধোয়াঁশায় অসুস্থ এক নগরীতে পরিণত হয়েছে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে অবস্থান করা দিল্লি। প্রতিমুহূর্তে শ্বাস নেয়াই যেখানে দায়। হাসপাতালগুলোয় আশঙ্কাজনকহারে বাড়ছে রোগীর ভিড়। তবে এ দফায় মারাত্মক দূষণ সমস্যা নিয়ন্ত্রণে অভিনব এক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বিমান ও ড্রোনের সাহায্যে মেঘে যুক্ত করা হবে বরফের কুচির আকারের সিলভার আয়োডাইটের কণা। যা জমে গিয়ে পরিণত হবে বৃষ্টিতে। বিচিত্র এ পদ্ধতিকে ডাকা হয় "ক্লাউড সিডিং" নামে। সম্ভাবনাময় প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, আইআইটি কানপুরের গবেষকরা। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই 'ক্লাউড সিডিং' প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দিয়েছে নয়াদিল্লিও। ভারতের পরিবেশ বিষয়ক মন্ত্রী মানজিন্দার সিং সির্শা বলেন, আজ দিল্লির জন্য একটি ঐতিহাসিক দিন। প্রথমবারের মতো ক্লাউড সিডিং এর সফল পরীক্ষা চালিয়েছে IIT কানপুর। সবদিক নিশ্চিত করে দিল্লির...
Developed by BDITHOST