bela
২৫ অক্টোবর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লির বায়ুদূষণ মাত্রা কমাতে ব্যবহার করা হবে ‘ক্লাউড সিডিং’

মারাত্মক দূষণ আর ধোয়াঁশায় অসুস্থ এক নগরীতে পরিণত হয়েছে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে অবস্থান করা দিল্লি। প্রতিমুহূর্তে শ্বাস নেয়াই যেখানে দায়। হাসপাতালগুলোয় আশঙ্কাজনকহারে বাড়ছে রোগীর ভিড়।

তবে এ দফায় মারাত্মক দূষণ সমস্যা নিয়ন্ত্রণে অভিনব এক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বিমান ও ড্রোনের সাহায্যে মেঘে যুক্ত করা হবে বরফের কুচির আকারের সিলভার আয়োডাইটের কণা। যা জমে গিয়ে পরিণত হবে বৃষ্টিতে। বিচিত্র এ পদ্ধতিকে ডাকা হয় “ক্লাউড সিডিং” নামে।

সম্ভাবনাময় প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, আইআইটি কানপুরের গবেষকরা। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই ‘ক্লাউড সিডিং’ প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দিয়েছে নয়াদিল্লিও।

ভারতের পরিবেশ বিষয়ক মন্ত্রী মানজিন্দার সিং সির্শা বলেন, আজ দিল্লির জন্য একটি ঐতিহাসিক দিন। প্রথমবারের মতো ক্লাউড সিডিং এর সফল পরীক্ষা চালিয়েছে IIT কানপুর। সবদিক নিশ্চিত করে দিল্লির বাতাসের মান উন্নত করতে এবার প্রস্তুত আমরা।

তবে সরকারের এ উদ্যোগের সমালোচনাও করছেন অনেকে। বিজ্ঞানের অপপ্রয়োগ ও সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইডের মতো রাসায়নিক দ্রব্যের ব্যবহার কৃষি ও মানব স্বাস্থ্যে ক্ষতিকর ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন পরিবেশবিদেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১০

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১২

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৩

আজ পহেলা বৈশাখ

১৪

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

১৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

১৬

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

১৭

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

১৮

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

১৯

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

২০

Design & Developed by: BD IT HOST