স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে কোনো প্রক্সি শিক্ষকের জায়গা থাকবে না: ববি হাজ্জাজ

প্রযুক্তিগত সুবিধায় বাংলাদেশে আগামীতে প্রক্সি শিক্ষকের কোনো জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

সোমবার (১১ মে) সকালে বান্দরবানের লামায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

 

ববি হাজ্জাজ বলেন, প্রক্সি শিক্ষক বা বর্গা শিক্ষক কমবেশি গোটা দেশেই ছিল। তিন পার্বত্য জেলায় সংখ্যাটার মাত্রা হয়তো আরেকটু বেশি। বর্গা শিক্ষক সমস্যা নিরসনে শিক্ষা কর্মকর্তাদের দিয়েই সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছি। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি এবং পাঠদানের বিষয়টি নিশ্চিত করা হবে। প্রযুক্তিগত সেবার আগেই বর্গা শিক্ষক সমস্যাটি সমাধান করা হবে।

 

তিনি বলেন, নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও স্কুলের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে। প্রতিটা প্রাথমিক বিদ্যালয় এমন হলে প্রাথমিক শিক্ষা অনেক এগিয়ে যাবে। এমন পরিপাটি স্কুল আমি খুবই কম দেখেছি। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক।

 

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সুবিধার ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষকরা শিক্ষার্থীদের আরও গুরুত্ব দিয়ে লেখাপড়া করাতে পারে।

Facebook Comments Box
See also  কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST