প্রযুক্তিগত সুবিধায় বাংলাদেশে আগামীতে প্রক্সি শিক্ষকের কোনো জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১১ মে) সকালে বান্দরবানের লামায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। ববি হাজ্জাজ বলেন, প্রক্সি শিক্ষক বা বর্গা শিক্ষক কমবেশি গোটা দেশেই ছিল। তিন পার্বত্য জেলায় সংখ্যাটার মাত্রা হয়তো আরেকটু বেশি। বর্গা শিক্ষক সমস্যা নিরসনে শিক্ষা কর্মকর্তাদের দিয়েই সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছি। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি এবং পাঠদানের বিষয়টি নিশ্চিত করা হবে। প্রযুক্তিগত সেবার আগেই বর্গা শিক্ষক সমস্যাটি সমাধান করা হবে। তিনি বলেন, নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও স্কুলের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে। প্রতিটা প্রাথমিক বিদ্যালয় এমন হলে প্রাথমিক শিক্ষা অনেক এগিয়ে যাবে। এমন পরিপাটি স্কুল আমি খুবই কম দেখেছি।...
Developed by BDITHOST