স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর উদ্যোগে এবং আন্তর্জাতিক প্রেসক্লাব-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সমাজের অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্র, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে এবং ভূমিহীনদের জন্য স্থায়ী আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত-এর সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন না হলে কখনোই একটি সুন্দর ও উন্নয়নশীল বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন বাংলা বছরের শুরুতেই সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও দৈনিক খবরের সময়-এর প্রকাশক আব্দুল মান্নান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার দলিল-এর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এ. মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মিলিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান মিলু, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ম মহাসচিব শাহ কামাল সবুজ, লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, নিরাপদ ঢাকা উন্নয়ন সংগঠনের চেয়ারম্যান আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু, দৈনিক সময়ের অর্থনীতি-এর সম্পাদক জিল্লুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST