নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর উদ্যোগে এবং আন্তর্জাতিক প্রেসক্লাব-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সমাজের অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্র, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে এবং ভূমিহীনদের জন্য স্থায়ী আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত-এর সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব...
Developed by BDITHOST