কামরুল ইসলাম
৩ ডিসেম্বর ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

 

একইসঙ্গে ইলেক্টরাল সার্ভিস কমিশন গঠন করে জেলা ও উপজেলা নির্বাচন অফিসারদের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগে রুল জারির আর্জি জানানো হয়েছে। এই রুল বিবেচনাধীন থাকা অবস্থায় পরবর্তী নির্বাচন আয়োজনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়ছে। যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।বুধবার (৩ ডিসেম্বর) এ রিট দায়ের করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

 

পরে এক বার্তায় ইয়ারুল ইসলাম জানান, নির্বাহী বিভাগের লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের ন্যায় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকতে হবে।

 

সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব প্রকার সহযোগিতা দেবে। কিন্তু সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়।এমতাবস্থায় নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

চট্টগ্রাম বিমানবন্দরের ১০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, পাল্টা আঘাত ইরানের

প্রতিশোধ নিতে আরব আমিরাত, কাতার ও বাহরাইনে দফায় দফায় মিসাইল ছুড়ছে ইরান

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

যুদ্ধে জড়ানোর আগ্রহ দেখাল ফ্রান্স

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বন্ধ ঘোষণা

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর ‘আত্মহত্যা’

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় জড়িত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু আর নেই

১০

জামিন পেলেন আইভী রহমান

১১

ঈদের বিশেষ ট্রেন কখন কোনটা ছাড়বে

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন মা‌র্কিন কংগ্রেস সদস্য

১৩

জবির নুসরাত জাহান লাবণী হতে চায় গুম হওয়া মানুষের কন্ঠস্বর

১৪

যশোরে কাগজপত্র বিহীন আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, গোডাউন সিলগালা

১৫

হজযাত্রীদের হয়রানি রোধে বিমানমন্ত্রীর কঠোর নির্দেশনা

১৬

রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন

১৭

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

যে কারণে ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনও বিতর্ক

১৯

ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

২০

Design & Developed by: BD IT HOST