কামরুল ইসলাম
৩১ মে ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস

ঢাকার সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

শুক্রবার (২৯ মে) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

 

পোস্টে তিনি লিখেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনে বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রকৃত অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার চিত্র সামনে এলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

 

সারজিস আলম লেখেন, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতির জন্য শুধু কয়েকজন ব্যক্তি নয়, একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দায়ী। তারপরও সমস্যার বাস্তব অবস্থা জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

 

পোস্টে তিনি লেখেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী, তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।

 

এনসিপির এই নেতা মনে করেন, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নাগরিক সেবার মান উন্নয়নে শীর্ষ পর্যায়ের এমন আকস্মিক পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলা আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যার দিকেও সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

 

পোস্টের শেষাংশে তিনি আরও যোগ করেন, ঠিক একই কায়দায় সমাজে জেঁকে বসা অবৈধ চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট, মাদকের মরণব্যাধি ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের যে বিশাল প্রজেক্ট বা বলয় গড়ে উঠেছে, সেগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে ঘুরে বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সবিনয় আহ্বান জানাচ্ছি। সমাজ থেকে এই গভীর অনিয়মগুলো দূর করতে পারলে দেশের মানুষ প্রকৃত সুফল পাবে বলে মনে করেন তিনি।

Facebook Comments Box
See also  বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST