ঢাকার সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৯ মে) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি লিখেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনে বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রকৃত অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার চিত্র সামনে এলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা...
Developed by BDITHOST