কামরুল ইসলাম
২৬ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার যশোর জেলা সফর করবেন।প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

 

রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।

 

শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।

 

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর।

 

এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Facebook Comments Box
See also  সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি

ঈশ্বরদীতে ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ পিতা আব্দুল গণি 

‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন

স্বর্ণ আর সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব উপলক্ষে ফ্রি পানি বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাবনার আটঘরিয়ায় আমের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

আগামী ২৭ এপ্রিল শেরে বাংলা একে ফজলুল হক এর ৬৪ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ ও শ্রদ্ধা

১০

গরম কবে কমবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১১

কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম

১২

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

১৩

হামলার ঘটনায় ছাত্রদলের মামলা, শিবির নেতাদের খুঁজছে পুলিশ

১৪

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

১৫

গরমে হাঁসফাঁস, তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

১৬

শুধু গ্রাম নয়, ঢাকাতেও লোডশেডিং করার সিদ্ধান্ত

১৭

মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্বে অধ্যাপক সোহেল

১৮

আইআরএস কর্মকর্তার মেয়েকে ধর্ষণ-হত্যা, বেরিয়ে এল নির্মমতার ৬০ মিনিটের ছক

১৯

বাসের নতুন ভাড়া নির্ধারণ করলো সরকার

২০

Design & Developed by: BD IT HOST