প্রতিবারের মতো এবারও কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে শতভাগ ৫৫ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে ১ পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৪.২৮ পেয়েছে।এ কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৬ শিক্ষার্থী। এর মধ্যে ৫৫ ক্যাডেট জিপিএ-৫ অর্জনের মাধ্যমে কলেজের একাডেমিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করেছে।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ১৮তম ইনটেকের প্রত্যাশিত সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেষণা আর ক্যাডেটদের অবিরাম অধ্যবসায়ের কারণে এমন ফলাফল হয়েছে বলে জানান।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, ক্যাডেট কলেজে অনুসৃত শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির ফলে ক্যাডেটরা একাডেমিক ফলাফলে বরাবরই ভালো করছে। প্রমাণ করেছে শৃঙ্খলা ও অধ্যবসায় থাকলে অল্প সময়ের পাঠপরিক্রমারও সাফল্য অর্জন সম্ভব। ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়ে আসছে। ক্যাডেটদের আরও সমৃদ্ধ ভবিষ্যত গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকের এ আনন্দঘন দিনে ক্যাডেট ও তাদের অভিভাবকদের আবারও অভিনন্দন জানাই।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST